পাবনায় গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবি, আসামি প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ পরিবারের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনায় গৃহবধূ সাদিয়ার হত্যার বিচার দাবি, আসামি প্রকাশ্যে ঘুরছে বলে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ

 

পাবনা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পাবনার সদর উপজেলার দাপুনিয়া আক্তারের ঢাল এলাকায় গৃহবধূ সাদিয়া খাতুনের হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সাদিয়ার পরিবারসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সাদিয়ার বাবা সোহেল মোল্লা, মা ডলি বেগম, আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইদুল রহমান ও জোসনা খাতুন প্রমুখ।

সাদিয়ার হত্যার পর পুলিশে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু অভিযুক্ত সাব্বির এখনও গ্রেফতার হয়নি। সাব্বির প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। আমরা দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত, সাদিয়া খাতুন চার বছর আগে পার্শ্ববর্তী কাজীপাড়া গ্রামের সালাম প্রামানির ছেলে সাব্বির হোসেনের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর থেকে সাব্বির যৌতুকের জন্য সাদিয়াকে নির্যাতন করতো। গত ২৬ জুন রাতে যৌতুক দিতে না পারায় সাব্বির মারধর করে এবং সাদিয়ার মৃত্যু হয়। পরে সাব্বির একটি নাটক সাজিয়ে সাদিয়াকে হাসপাতালে নিয়ে যায় এবং পালিয়ে যায়। ঘটনার পর থেকে সাব্বির ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

এ ঘটনায় মৃত সাদিয়া খাতুন এর মা ডলি খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। এতে সাব্বির, তার বাবা-মা ও দুই ভাইকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ আসামি ধরছে না এই অভিযোগ সত্য নয়। কারণ আসামি গ্রেফতারের জন্য ইতিমধ্যে আমরা একটি টিম গঠন করে দিয়েছি। তারা সব সময় চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতারের জন্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ