পাবনায় জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবনায় জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

পাবনা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, জাসাসের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার, জুলাই ৭, ২০২৩, সকাল দশটায় শহরের লাইব্রেরি বাজার এলাকায় বৃক্ষ রোপণ করেন পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জ এবং পাবনা জেলা জাসাসের আহবায়ক ও দৈনিক দিনকালের ষ্টাফ ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা জাসাসের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, জাসাস নেতা সাদমান সাকিব, আব্দুর মোমিন বিপ্লব, সানজিদা আফরিন. আফিয়া ইয়াসমিন , সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন সুজন, পৌর যুবদলের আহ্বায়ক পাবনা সাইদুল ইসলাম রুপম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন শেখ। জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম কে ফরিয়াদ প্রমখ।
কর্মসূচির অংশ হিসেবে লাইব্রেরি বাজারে অবস্থিত পাবনা জেলা শিক্ষা অফিস প্রাঙ্গন ও আশপাশের বেশ কয়েকটি জায়গায় সকলে মিলে আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ সহ বিভিন্ন ফলজ ও ওষধি গাছ রোপণ করেন।
বৃক্ষ রোপণ শেষে সবাইকে সাথে নিয়ে মহান আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন জেলা জাসাসের যুগ্ন আহবায়ক জনাব আব্দুল মান্নান ভূঁইয়া। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, গুম-খুনের শিকার সকল নেতা-কর্মীর পরিবারের হেফাজত এবং নব্য-বাকশাল বিরোধী চলমান আন্দোলনের সফলতা কামনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ