পাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাবিপ্রবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

স্টাফ করসপন্ডেন্ট

বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

দেশজুড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিল বের করেন। যা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ঢাকা-পাবনা মহাসড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের “স্বাধীনতা চত্ত্বর” এ এসে শেষ হয় এবং একই স্থানে তারা প্রতিবাদ সমাবেশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ