পিলখানার বর্বরতা বিডিআর সদস্যরাই করেছে : সেনাপ্রধান - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পিলখানার বর্বরতা বিডিআর সদস্যরাই করেছে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে। এই বর্বরতা কোনো সেনাসদস্য করেনি। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুলস্টপ। এখানে কোনও ‘ইফ’ এবং ‘বাট’ নেই। এখানে যদি ‘ইফ’ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬-১৭ বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিকটেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিস্কার করে মনে রাখার প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন। উনি এটা বের করবেন।’

মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আজ একটি বেদনাবিধুর দিবস। ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি আমরা এই ৫৭ জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্যদের হারিয়েছি। এখানে আসার সময় আমি এই ছবিগুলো দেখছিলাম। ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন। কিন্তু এগুলো সব আমার চাক্ষুস দেখা। আমি একটা চাক্ষুস সাক্ষী এই সমস্ত বর্বরতার।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ