পুরোনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় টেকা যাবে না: হাদী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুরোনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় টেকা যাবে না: হাদী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, বিএনপি শুধু বিপুল ভোটে না, তিনশ’ আসনেও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলেও তারা দুই বছরের বেশি টিকতে পারবে না। পুরান ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাদী বলেন, এখন মানুষ মার খাইতে খাইতে মার দেওয়া শিখে গেছে। আপনি যখন তাকে একটা বাজে কথা বলবেন, সে আপনাকে তিনটা বাজে কথা বলবে। আপনারা যদি সংসদে বসেও দেশবিরোধী আইন করেন তাহলে মানুষ তাদের জীবনের জানমালের কথা না ভেবে সংসদে গিয়েও আপনাদের পেটাবে। আপনারা তখন ইংরেজিতে যতই মব বলেন না কেন, তখন তাদের ফেরাতে পারবেন না। সুতরাং আপনারা জনগণের রাজনীতিতে ফিরে আসেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নতুন করে রাজনীতি শুরু করেন তা হবে জুলাইয়ের রাজনীতি। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সোচ্চার হন। আপনারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সংবিধানের জন্য মাঠে নামেন। অন্যথায় আপনাদের অবস্থা মুসলিম লীগ ও আওয়ামী লীগের মতো হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনৈতিক ভুলের জন্য নাই হয়ে গেছে। আর যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৫৪ বছর আগে, সেই দল সবকিছু নিয়ে পালিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ