পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ

পুলিশের মিথ্যা মামলা, গায়েবী মামলা, পুলিশী নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী ৩০ নভেম্বর বুধবার ঢাকাসহ দেশব্যাপী বিভাগীয় সদরে (মহানগর গুলোতে) বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। তবে রাজশাহী ও কুমিল্লা বিভাগীয় সদর উক্ত কর্মসূচির আওতামুক্ত থাকবে।
বিএনপির এই মুখপাত্র সংশ্লিষ্ট বিভাগের এলাকাবাসী, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম-সচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং প্রমুখ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ