পুলিশের আরও ২ কর্মকর্তার ‘বাধ্যতামূলক’ অবসর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের আরও ২ কর্মকর্তার ‘বাধ্যতামূলক’ অবসর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩১, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

পুলিশের আরও দুই কর্মকর্তাকে চাকরি থেকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার।

আজ সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপনে তাদের অবসরের বিষয়টি জানানো হয়েছে।

পুলিশের অবসরপ্রাপ্ত ওই দুই কর্মকর্তা হলেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরদির্শক মো. মাহবুব হাকিম।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’

এর আগে গত ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠায় সরকার। তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী। তাদের মধ্যে মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং অন্য দুজন ১২তম ব্যাচের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ