পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের ২ নেতা আটক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের ২ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ

 

পুলিশের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালি মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত ২ ছাত্রলীগ নেতা হলেন- ঢাবির মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম ইমন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব হোসাইন রবিন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, তাদের সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক করেছে পুলিশ। বইমেলায় আসা ৪ জনের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তারা ৯০০ টাকা চাঁদা নিয়েছে। পরে পুলিশ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ