পুলিশে গ্রুপিং থাকলে তথ্য দিন: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশে গ্রুপিং থাকলে তথ্য দিন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ

 

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদিল্লাহ আল মামুন বলেছেন, ‘পুলিশের মধ্যে কোনও গ্রুপিং থাকলে আমাকে তথ্য দিন, আমি খতিয়ে দেখবো।’

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

পুলিশের মধ্যে বিশেষ কিছু জেলার নামে বিভিন্ন গ্রুপের নাম শোনা যায়, এই গ্রুপিংয়ের কারণে পুলিশিংয়ে ক্ষতি হচ্ছে কিনা— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কোনও গ্রুপিংয়ের কথা আমার জানা নেই। কারও কাছে এমন কোনও তথ্য থাকলে আমাকে দিন। আমরা খতিয়ে দেখবো।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ