পুলিশে লীগ সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে: সাদিক কায়েম - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পুলিশে লীগ সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থানে যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে পুলিশের মধ্যে লীগের যে সদস্যরা আছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশকে লীগ মুক্ত করতে হবে।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তারা আমাদের প্রতারিত করেছে। আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে এবার দাড়িপাল্লায় ভোট দিতে চাই।

তিনি বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানে আজাদী। এই দেশকে শোষণমুক্ত দেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে।

বাগেরহাট-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাদিক বলেন, তিনি বিজয়ী হলে শাসক হবেন না। বাগেরহাটবাসীর সেবক হবেন। বাগেরহাটের সব সমস্যা সমাধানে আপনারা তাকে পাশে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট শাখার আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ