পূজা ঘিরে মন্ডপে মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীসহ দেশজুড়ে দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
এসময় যেকোনো দূর্ঘটনা মোকাবিলা করতে পুলিশের বিশেষ অভিযানের মহড়া দেন ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যরা।
ঢাকা মহানগরে এ বছর ২৫৩টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিজয়াদশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নগরীর ১৫টি স্থানে দেবি বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করেন তিনি। সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে, সন্ধ্যা সাতটার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করার আহবান জানান ডিএমপি কমিশনার।
এসময় এক প্রশ্নের জবাবে ছাত্রজনতার আন্দোলনে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার।
জনতার আওয়াজ/আ আ