পোষাক নিয়ে কটুক্তি: নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে প্রভাষকের সংবাদ সম্মেলন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পোষাক নিয়ে কটুক্তি: নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে প্রভাষকের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ

 

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমানের বিরুদ্ধে পোশাক নিয়ে কটুক্তি, অসদাচরণ, দূর্ব্যবহার ও সেবার নামে হয়রানীর অভিযোগ তুলেছেন এস. তাবাসসুম রায়হান মুস্তাযীর তামান্না নামে এক কলেজ প্রভাষক।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশিরামে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমানের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগেরে এই প্রভাষক।

সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, তার মা বেগম আমেনা শিরিন মুসতাযীরের ভোটার আইডি সংশোধন করতে গত ১০ নভেম্বর কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গেলে আমার ওভার কোটের বোতাম খোলা কেন এমন আপত্তিকর মন্তব্য করেন নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমান। এতে ওই কর্মকর্তা বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ৩৯ এর অবমাননা ও আমার সম্মানহানী করেছেন।

সংবাদ সম্মেলনে প্রভাষক তামান্না আরো অভিযোগ করেন, ওই নির্বাচন কর্মকর্তার কাছে আমি আমার মাসহ বিভিন্ন সময় অনেক সেবা গ্রহীতা হয়রানীর শিকার হয়েছেন। এছাড়া তিনি প্রায় সময় সেবাগ্রহীতাদের সাথে অসদাচরণ, দূর্ব্যবহার ও সেবার নামে হয়রানী করে থাকেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সাথে দেখা করে মৌখিক অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাইনি।

সংবাদ সম্মেলনে ওই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কর্মকর্তার শুভদৃষ্টি কামনা করেন এস. তাবাসসুম রায়হান মুস্তাযীর তামান্না।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই কলেজ প্রভাষকের সাথে আমার কোন ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তার মায়ের আইডি কার্ড সংশোধন করেও দিয়েছি। তিনি কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন তা আমার বোধগম্য নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ