প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

 

প্রকল্প টেকসই হলে তৃণমূলের জনগণ উপকৃত হবে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ’র আওতায় নতুন প্রকল্পগুলো সম্পর্কে অবগত করতে হবে। এ সময় তিনি প্রকল্পের ফান্ড সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যয় করার ওপর গুরুত্বারোপ করেন।

বুধবার (৭ ডিসেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টেরিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ আয়োজিত ১০তম সভায় এ কথা বলেন। ইউএনএফপিএ’র কারিগরি সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় এ সভা অনষ্ঠিত হয়। 
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতি মাসের নির্ধারিত দিনে বিশেষজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রয়োজনীয় সব পরামর্শ দেওয়ার ব্যবস্থা নিতে হবে।’
স্পিকার বলেন, ‘প্রকল্পটিকে যথাযথ কার্যক্রম গ্রহণের মাধ্যমে টেকসই করতে হবে, যাতে তৃণমূলের জনগণ স্থায়ীভাবে উপকৃত হওয়ার সুযোগ পায়। এ সময় তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে প্রকল্পের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করার আহ্বান জানান। 

সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য আরমা দত্ত, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম সভায় মতামত প্রদান করেন। 
সভায় আরও ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব ও এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূঁইয়া, ইউএনএফপিএ এবং বিএপিপিডি’র প্রতিনিধিসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ