প্রতিবন্ধী ব্যক্তিরা বোঝা নয়, তারা আমাদের সম্পদ : ডা. শাহাদাত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিবন্ধী ব্যক্তিরা বোঝা নয়, তারা আমাদের সম্পদ : ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

প্রতিবন্ধী ব্যক্তিরা বোঝা নয়, তারা আমাদের সম্পদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারলে তারা স্বনির্ভর হবে।

রোববার (৯ এপ্রিল) চট্টগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডিডিআরসি ও রাইট প্রতিবন্ধী সংগঠনের মধ্যে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নেন। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে জেলায় জেলায় হাঁস-মুরগি পালন, সবজি বাগান, ছাগল পালন, হস্তশিল্পসহ বিভিন্ন আত্মনির্ভরশীল কার্যক্রম গ্রহণ করেছিলেন। আজ এসব কর্মসূচি গ্রামেগঞ্জে আর নেই। দেশে এখন আছে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, দুর্নীতি আর দুঃশাসন।

জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল করিম কচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ-সভাপতি মো. শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জল, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন, এ কে এম পেয়ার, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ-সম্পাদক জাফর আহমদ খোকন, আতিকুর রহমান, মহিউদ্দিন মুকুল, আসাদুর রহমান রুবেল, মো. হাসান, আকবর হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ