‘প্রতিষ্ঠান নয় অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘প্রতিষ্ঠান নয় অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ২:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে, প্রতিষ্ঠান নয়। তাই কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমদু বলেন, ‘বিশ্বজুড়েই ভোজ্যতেলের দামে ঊর্ধ্বগতি আছে। বন্যার সঙ্গে দ্রব্যমূল্যের সম্পর্ক রয়েছে। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। গত বছর কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা হয়েছিল। ঠিক সময় আমরা নিয়ন্ত্রণ নেয়ায় এবার দাম বাড়লেও ওই পরিমাণ নয়।’

বড় প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা করপোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার। মাঠ প্রশাসনকে সক্রিয় করা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে রদবদল হচ্ছে। দক্ষ কর্মকর্তাদের মাঠে পাঠানো হচ্ছে, যেন জনকল্যাণ করতে পারে।’

টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার আইন সংশোধন করে আরও বেশি শক্তিশালী করার কথা ভাবা হচ্ছে।’

কেউ যদি মধ্যস্বত্ত্বভোগী ও সিন্ডিকেট ভেঙ্গে সরাসরি কৃষক থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে চায়, তাদের সব ধরনের সহযোগিতা করার কথা জানালেন আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, ‘দেশে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। সেখানেও মধ্যস্বত্ত্বভোগীদের হাতে চলে যায়। সরাসরি জিটুজির মাধ্যমে পণ্য আমদানির উদ্যোগ নেয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ