প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথমবার কানের রেড কার্পেটে হাঁটলেন সারা আলি খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৭, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

শুরু হয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্রের ৭৬তম আসর। আর সেখানে প্রথমবারের মতো রেড কার্পেটে হাঁটলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। মঙ্গলবার (১৬ মে) সারাকে দেখা যায় বেইজ লেহেঙ্গায়। অভিনেত্রীর বেশকিছু ছবি অনলাইনে ভাইরাল হয়েছে। ইভেন্টের জন্য সারা একটি আইভরি লেহেঙ্গা, ম্যাচিং ব্লাউজ পরেছিলেন। সঙ্গে ছিল লম্বা ট্রেলসহ দুপাট্টা। আরও ছিল ম্যাচিং কানের দুল আর ব্রেসলেট। চোখ ফেরানো যাচ্ছিল না সারা আলি খান আর অমৃতা সিং-এর একমাত্র মেয়ের থেকে।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সারার ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘সারার মধ্যে সবসময় ওঁর দেশের প্রতি টান ফুটে ওঠে। ওর পোশাকেও দেশ এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব।’ অন্য আরেকজন মন্তব্য করলেন, ‘পুরো পতৌদির রাজকুমারীর ভাইব আসছে তাঁর পোশাক থেকে।’ তৃতীয়জন লিখলেন, ‘সারাকে পুরো মা অমৃতার মতো লাগছে এই পোশাকে।’

সারা ইনস্টাগ্রামে তাঁর কানের লুক শেয়ার করেছেন। ফ্রেঞ্চ রিভেরায় তোলা ছবিগুলিতে তিনি লোকেশনে জিও ট্যাগ করেছেন ফ্রান্সকে।

আবু জানি আর দীপক খোসলার ডিজাইনার লেহেঙ্গা পরেছিলেন এদিন সইফ-কন্যা। রেড কার্পেটে ব্রুট ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় সারা বলেছিলেন, ‘হ্যালো এবং নমস্তে (হাত জোড় করে)। কিছুটা নার্ভাস। আমি সবসময় এখানে আসার আকাঙ্ক্ষা করেছি। আমি বিশ্বাস করতে পারছি না আমি এখানে আছি।’ সঙ্গে নিজের পোশাকের বর্ণনা করে বলেন, ‘এটি আবু এবং সন্দীপের একটি ঐতিহ্যবাহী ভারতে সম্পূর্ণ হাতে তৈরি নকশা। আমি সবসময়ই আমার ভারতীয়ত্ব নিয়ে গর্ব বোধ করি। এটি সবসময় মনে করায় যে আমি কে। এই পোশাক যতটাই আধুনিক, ততটাই ঐতিহ্যবাহী।’

প্রসঙ্গত, কানে যাওয়ার আগেই সামনে এসেছে সারা আর ভিকি-র ‘জারা হটকে জারা বচকে’-র ট্রেলার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ