প্রধানমন্ত্রীর বগুড়া সফর চূড়ান্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বগুড়া সফর চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী বগুড়া সফর করবেন।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ব্রিফিং শেষে তারা জনসভার স্থান ও ভেন্যু পরিদর্শন করেন।

এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ