প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহে সাজসাজ রব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১১, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১১, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ময়মনসিংহে আসছেন। তার এই আগমন ঘিরে বর্ণিল সাজে সেজেছে ময়মনসিংহ নগরী। রংবেরঙের পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক ও অলিগলি। বঙ্গবন্ধুকন্যাকে স্বাগত জানাতে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। সবমিলে ময়মনসিংহ ও এর আশপাশের জেলাগুলোতে এখন উৎসবের আমেজ। ইতোমধ্যে বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতি তদারকি করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা দুদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন।
জনতার আওয়াজ/আ আ