প্রধানমন্ত্রী শিগগিরই দিল্লি সফর করবেন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৬, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী শিগগিরই দিল্লি সফর করবেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৬, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৬, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ

 

কূটনৈতিক প্রতিবেদক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে শিগগিরই দিল্লি সফরে যেতে পারেন। চীনের পাশাপাশি ভারতের সঙ্গেও সম্পর্কের ভারসাম্য রক্ষায় এই সফর হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। যদিও বিএনপি ক্ষমতায় আসার পরপরই ভারতের শীর্ষ পর্যায় থেকে প্রধানমন্ত্রীকে সপরিবারে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে রাখা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ তিন পরাশক্তির কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য চীন, ভারত ও যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে। ভারত ইতোমধ্যে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে একজন মন্ত্রী মর্যাদার রাজনীতিককে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেই বড় ধরনের অগ্রগতির ঘোষণা দিয়েছেন। বাংলাদেশিদের জন্য গত দুই বছর ধরে বন্ধ থাকা ভ্রমণ ভিসা আগামী রবিবার থেকে ভারতের সব ভিসা সেন্টার ইস্যু করবে। ফলে উভয় দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে এই ভ্রমণ ভিসা চালু করা ভারতের ইতিবাচক ও ব্যাপক আগ্রহের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে বার্তা দেওয়া হয়েছে, তা চীন ও ভারতের মধ্যে ভারসাম্য রক্ষার কূটনীতিতে একটি সুযোগ বলে মনে করা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, অনুকূল পরিবেশের পাশাপাশি প্রয়োজন হলে ভারত সফরেও যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এখন থেকে বিদেশ সফরের সিদ্ধান্ত নিজস্বভাবে নেবে। কোন দেশে কখন সফর করা হবে তা সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ ও দ্বিপক্ষীয় প্রয়োজনের ওপর নির্ভর করবে। কাজেই তিন পরাশক্তির সঙ্গে ভারসাম্য রক্ষার্থে কোন দেশে কখন প্রধানমন্ত্রী সফর করবেন, সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ