প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত হয়েছে। সফরের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে যাওয়ার কথা ছিল।

এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পেছাচ্ছে। সফরে দ্বিপক্ষীয় বেশ কিছু চুক্তি ও সমঝোতার ব্যাপারে এখনো সুরাহা হয়নি। আলোচনা চলছে।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, এ বছরে প্রধানমন্ত্রীর জাপান সফর হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের শুরুতে এ সফর হতে পারে।

উল্লেখ্য, জাপানের রাজনীতিতে অস্থিরতা চলছে। জাপান সরকারের তিন জন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাছাড়া ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির রাতের ভোট বিষয়ক একটি বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ