প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মঙ্গলবার প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি।

বুধবার (২৬ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্য হতাশার কথা জানিয়ে তিনি বলেন, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তিনি সেখানে নির্বাচনের রোডম্যাপের বক্তব্য রাখেননি। ফলে আমরা অত্যন্ত হতাশ হয়েছি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর জাতির ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন নির্যাতন চালিয়েছে। দীর্ঘ আন্দোলনের পর ৫আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ বিপ্লবের পর আমরা নতুন করে বাংলাদেশ গড়ার সৃষ্টি হয়। আমরা আশা করবো ন্যূনতম সংস্কার শেষে অন্তবর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ঘোষণা দিবেন।

এদিকে গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম না বলায় হতাশা প্রকাশ করেন মির্জা ফখর ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা হতাশ হয়েছি, তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারের জন্য উল্লেখ করেন নাই। কিন্তু এটাই ইতিহাস। আমরা চাই আওয়ামী লীগ যেমন ইতিহাস বিকৃতি করেছে তেমনি এখন আবার ইতিহাস বিকৃত হোক। আমরা প্রকৃত ইতিহাসের উপস্থাপনের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকারের ফিরে যাবো তত দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করি। আমরা বিশ্বাস অতিদ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাবো।

প্রধান উপদেষ্টার ভাষণে ডিসেম্বর থেকে জুনের মধ্য নির্বাচন আয়োজনের বিএনপির আস্থা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস এতে কোন রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বার বার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবেনা।

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছেনা। বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।

জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট শুধুর স্বাধীনতার ঘোষণা দেয় নাই, একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে ৯ মাস লড়াই করে করে বিজয় লাভ করে। এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। আমাদের অসংখ্য মা বোন তাদের সম্মান হারিয়েছে। অসংখ্য ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এ স্বাধীনতা লাভ অর্জন হয়েছে।

আজ থেকে ৫৪ বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো কিন্তু সেটা দুর্ভাগ্যবশত সেই বাংলাদেশ এখন পর্যন্ত পূরণ করতে পারিনি।

শ্রদ্ধা নিবেদনকালে দলটি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, শেয়ার করছেন এর উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক মজনুসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণে বিকেলে বঙ্গভবনে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ