প্রধামন্ত্রীকে বাইডেনের চিঠি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধামন্ত্রীকে বাইডেনের চিঠি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা বাইডেনের চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দূতাবাস সূত্র গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থেকে আঞ্চলিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, এনার্জি, স্বাস্থ্য ব্যবস্থা, মানবিক সহায়তা বিশেষ করে রো‌হিঙ্গা শরণার্থীদের জন্যসহ অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে চাই।

জো বাইডেন লিখেছেন, সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে। আর আমাদের এই সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের শক্তিশালী সম্পর্ক।

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সহযো‌গিতা করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশনের অংশীদা‌রত্বে কাজ করতে চাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ