প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা: আসিফ নজরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া বা গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার আহ্বানও জানান আসিফ নজরুল।

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের বিভ্রান্তি দূর করেছেন। তিনি বলেছেন, নিজের ব্যবহার করা মোবাইলের পাশাপাশি, বিদেশ থেকে আরো দু’টি নতুন ফোন আনার অনুমতি প্রবাসীদের দিয়েছে সরকার। একই সাথে প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এছাড়া গুজবকারী ও গিবতকারীদের থেকে প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যায় তিনি বলেছেন, বিদেশ থেকে একটার বেশি মোবাইল সেট আনলে ট্যাক্স দিতে হবে- এমন কোনো নতুন নিয়ম সরকার করেনি।

বিষয়টির সত্যতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনের সাথে মাত্র একটি নতুন সেট আনতে পারতেন। বর্তমান সরকার সুবিধা বাড়িয়ে দু’টি নতুন সেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসীরা এখন নিজ ব্যবহৃত সেটসহ দু’টি নতুন ফোন আনতে পারবেন। দু’টির বেশি আনলে শুধুমাত্র অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে প্রবাসীদের এই সুবিধা দেয়া হচ্ছে। তবে এই সুবিধা কেবল বিএমইটি (প্রবাসী কল্যান মন্ত্রনালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসীরা পাবেন, অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে।

আসিফ নজরুল বলেন, প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশন করা নিয়েও নতুন কোনো আইন হয়নি। মূলত, ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেই ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে। এটি দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি ও জুয়া নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। আইনটি কাউকে হয়রানি করার জন্য নয়, বরং সুরক্ষার জন্যই করা হয়েছে।

উপদেষ্টা প্রবাসীদের প্রতি গুজব ও গিবত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া বা গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন, যা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের জঘন্য মিথ্যাচার প্রতিরোধ করার আহ্বানও জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ