প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৫, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৮, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ

 

বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন। রাজধানীর বসুন্ধরা এলাকা এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল মঙ্গলবার হঠাৎ শ্বাস কষ্ট হলে বসুন্ধরা আবাসিক এলাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুব হোসেনকে। তাকে অক্সিজেন নেওয়ার জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ