প্রয়াত বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রয়াত বিএনপি নেতার বাড়িতে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
নোয়াখালীতে প্রয়াত বিএনপি নেতা রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

রোববার (৬ এপ্রিল) দলীয় নেতাকর্মীসহ মরহুমের পশ্চিম মাইজদীর শান্তিনগরের বাসায় যান তিনি।

ব্যারিস্টার সায়েম মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানান। সকল প্রয়োজনে বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এর আগে শনিবার (৫ এপ্রিল) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান রফিকুল ইসলাম। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। তার বয়স ছিল ৬৫ বছর। রফিকুল ইসলাম নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ