প্রাক্তন স্বামীর বিয়ে, শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রাক্তন স্বামীর বিয়ে, শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ

 

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। কিন্তু ভালোবাসার সেই সংসার টিকেছিল এক বছর ৯ মাস।

বিচ্ছেদ ভুলে জাহিন রহমানের সঙ্গে দ্বিতীয় সংসার শুরু করেছেন ফারিয়া। চলতি বছরের মে মাসে সে খবর গণমাধ্যমে এসেছে। যদিও এই বিয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই অভিনেত্রী।

এবার ফারিয়ার দেখানো পথেই হাঁটলেন প্রাক্তন স্বামী অপু। তিনিও বিয়ে করেছেন। সামাজিকমাধ্যমে নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করেন ফারিয়া। এর সঙ্গে তিনি লেখেন, ‘অভিনন্দন, শুভকামনা। ’

এর আগে বিচ্ছেদের বছরখানেক পর ২০২১ সালে  প্রাক্তন স্বামী অপুর নির্যাতনের কথা জানিয়েছিলেন ফারিয়া। ওই সময় তার অভিযোগের পাল্টা জবাবও দিয়েছিলেন অপু।

 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ