প্রার্থিতা বাতিল নিয়ে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রার্থিতা বাতিল নিয়ে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ক্রেডিট কার্ড সংক্রান্ত ক্ষুদ্র জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আপিলে মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে (ইসি) মনোনয়ন ফিরে পেতে আপিল জমা দিতে এসে এ কথা বলেন তিনি।

ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বিএনএমের মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান। মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ