ফরিদপুরের ৪ আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরের ৪ আসনে ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ৪টি আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।‌ ফরিদপুর আসন অনুযায়ী প্রার্থিতা জমাদানের সংখ্যায় ফরিদপুর ১ আসনে সবচেয়ে বেশি মোট ১৫জন প্রার্থী, ফরিদপুর দুই আসনে মোট ৭ জন প্রার্থী, ফরিদপুর ৩ আসনে মোট ৬ জন প্রার্থী ও ফরিদপুর ৪ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চারটি আসনে এনিয়ে মোট প্রার্থীতা জমাদানের সংখ্যা ৩৮ জন।

এদের মধ্যে প্রতিটি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন। তবে সবচেয়ে বেশি স্বতন্ত্র প্রার্থী রয়েছে ফরিদপুর ১ আসনে। এ আসনে মোট ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে বিএনপির থেকে একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে কোন ক্ষেত্রে একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা নিয়ে মোট সংখ্যা ৪১ জন প্রার্থী।

এর আগে উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুরের চারটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা দুজনেই বিএনপি’র জেলার নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দিনভর উৎসাহ-উদ্দীপনা ছিল নেতাকর্মীদের মাঝে। তবে এসময় শামা ওবায়েদ ইসলাম রিংকু ও শহিদুল ইসলাম বাবুল আচরণবিধি মেনে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা ও নগরকান্দা উপজেলায়।

এছাড়া জামাতের প্রার্থীরা স্ব স্ব আসনে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নগরকান্দা -সালথায় শামা ওবায়েদ ইসলাম রিংকুর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভাঙা-সদরপুর-চরভদ্রাসন শহিদুল ইসলামের বাবুলের সাথে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া, জেল বিএনপি’র সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পরে উভয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের ধানের শীষের প্রার্থীরা বলেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আর সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ এবং ভোটারদের মাঝে অন্যরকম একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তারা উভয়ে আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। এছাড়া, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনী একটি সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিবেন এমনটি তাদের প্রত্যাশা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ