ফেনীতে সংঘর্ষ, বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনীতে সংঘর্ষ, বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৯, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপির ২ হাজার ৮৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে বুধবার (১৯ জুলাই) ফেনী মডেল থানায় শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার জনের বিরুদ্ধে মামলাটি করেন। তবে তাৎক্ষণিক মামলার আসামিদের নাম পাওয়া যায়নি।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পদযাত্রায় বিএনপির এতো বড় সমাগম দেখে আওয়ামী লীগ ও পুলিশ সহ্য করতে পারেনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের নেতাকর্মী আহত হয়েছে। আবার এখন মামলাও হয়েছে আমাদের বিরুদ্ধে। এসব করে এ সরকারের ক্ষমতা আর ধরে রাখা যাবেনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ