ফেনীর উদ্দেশে ঢাবি ছাত্রদলের যাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনীর উদ্দেশে ঢাবি ছাত্রদলের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৪, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের কয়েক জেলায় ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনগণের পাশে দাঁড়াতে ত্রাণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনার জন্য একটি টিম ফেনীতে পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় এ টিম ঢাকা থেকে রওনা দেয়।

এর আগে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ত্রাণ সামগ্রীর প্যাকেটিং কার্যক্রম সম্পন্ন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূইয়া ইমনসহ কয়েকশ নেতাকর্মী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ