ফেনী পৌর বি এন পি নেতাকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেনী পৌর বি এন পি নেতাকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলা শহরে অবস্থিত কারিগরী মহা বিদ্যালয় সাবেক কৃতিমান ছাত্র ও ছাত্রনেতা জনাব জাহিদুল আলম মজুমদার। যিনি ছিলেন নব্বইয়ের দশকে ফেনী কারিগরী মহা বিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ভিপি। তুখোর ছাত্রনেতা তার ক্ষুরধার মেধা, প্রজ্ঞা এবং বলিষ্ট নেতৃত্বের প্রতিক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুমহান বাংলাদেশী জাতীয়তাবাদী দল ফেনী জেলার নিজেকে একজন দক্ষ, চোখুশ সংগঠক হিসাবে নিজেকে সফল ভাবে প্রতিষ্ঠিত সক্ষম হয়েছেন। ছাত্রদল, যুবদলের সাংগঠনিক গন্ডি পেরিয়ে তিনি একজন ফেনী শহরের পৌর বি এন পির একজন জনপ্রিয় নেতা। যার রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সর্বমহলের নিকট সমাদৃত একজন কর্মিবান্ধব নেতা।
বি এন পি মূল সংগঠনের কর্মকাণ্ডের গুরু দায়িত্ব পালনের পাশাপাশি তার বিচক্ষণতার সাথে ফেনী জেলা আরাফাক রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠিতা আহবায়ক হিসাবে খুবেই সুনাম অর্জন করেছেন।


ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলার আহ্বায়ক মোঃ জাহিদুল আলম মজুমদার (ভিপি জাহিদ) এর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গত ১৩ এপ্রিল ২০২৫ রোজ রবিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে, উক্ত আয়োজিত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ধর্মপুর ইউনিয়নের বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর সাত্তার, থানা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান ফেরদৌস আহমেদ কোরেশী, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মামুনুল হক, সাধারণ সম্পাদক মোঃ শিমুল,৪ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ, ৭ নং ওয়ার্ড বিএনপি দপ্তর সম্পাদক স্বপন শর্মা,সাবেক জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্ট, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাপ্পা মজুমদার,সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেন। ফেনী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা দপ্তর সম্পাদক রফিক আলী, আরিফ চৌধুরী, মাছুম ভূঁইয়া, শেখ শাদি, আবুল হোসেন, তুহিন,জেলা ছাত্রদলের নেতা তনিক আহাদ, সদর থানা কোকো স্মৃতি সংসদের নেতা নেতা সালাউদ্দিন আপন, ফেনী পৌর কমিটির সদস্য সচিব দাওদুল ইসলাম টিপু, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ন আহবায়ক মোঃ রাজন ,৭ নং ওয়ার্ডে নেতা শিপলু,৪ নং ওয়ার্ডের আহ্বায়ক বাদশা সহ ফেনী পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল পরিমাণের নেতাকর্মীগণ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ