ফের চার দিনের রিমান্ডে সাবেক আইজিপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের চার দিনের রিমান্ডে সাবেক আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে সাবেই এই আইজিপির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরের দিন ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তার আট দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর গত ২৪ সেপ্টেম্বর চানখারপুল এলাকায় ইসমামুল হক নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তার আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ