ফের মা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের মা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ফের মা হতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মঙ্গলবার (২৭ জুন) রাতে ফেসবুক স্ট্যাটাসে খবরটি জানান এই অভিনেত্রী। ছেলে ইউভানের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন- ইউভান বড় ভাই হতে যাচ্ছে। তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শুভশ্রী। অন্যদিকে শুভশ্রীর বর পরিচালক রাজ চক্রবর্তীও একই স্ট্যাটাস দিয়েছেন।
দিন কয়েক আগে তিন থেকে চার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাজ চক্রবর্তী। বলা যায়, শুভশ্রীর দ্বিতীয়বার মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই পরিচালক। বাবা দিবসে এক সাক্ষাৎকারে রাজ বলেছিলেন, আমরা চাই ইউভানের একটা ভাই বা বোন হোক।
টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ