ফেসবুকে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফেসবুকে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে মাহি লিখেছেন- ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’তবে কি জন্য তিনি দোয়া চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি এই নায়িকা।

মাহিয়া মাহির অনেক শুভানুধ্যায়ী ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। নায়িকার জন্য তারা দোয়া ও ভালোবাসা জানিয়েছেন।

মাহিয়া মাহি মা হতে চলেছেন। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। গত মঙ্গলবার মাহি জানান, আড়াই মাস পরই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

সন্তানসম্ভবা হওয়ায় সিনেমা থেকে দূরে আছেন মাহি। তবে থেমে নেই তার রাজনৈতিক মাঠপর্যায়ের কর্মকাণ্ড। সম্প্রতি হজ করে বিমানবন্দরে নেমেই ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার হন তিনি। কারাবন্দির দুই ঘণ্টা পর মুক্তি পান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ