ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : আ স ম আবদুর রব - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি ও স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আব্দুর রব বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনাকে উচ্ছেদের মাধ্যমে ছাত্র-জনতা এক অসম্ভবকে সম্ভব করেছেন। পতিত সরকারের ধ্বংস করে দেয়া দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে সচল করতে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। তাই দেশকে নতুনভাবে গড়তে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে পূর্বের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বুধবার (২৬ মার্চ) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সম্মানে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

আব্দুর রব বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে পুরাতন লুণ্ঠন ব্যবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কার জরুরি হয়ে পড়েছে। এজন্য সংস্কার প্রশ্নে সকল দল একমত থাকতে হবে। ফলে যথাযথ সংস্কারের মাধ্যমে দেশ অনেক দূর এগিয়ে যাবে।’

উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব ও জেলা জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল খায়ের, জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, জেএসডি নেতা আলতাফ মাস্টার, খোরশেদ আলম, আলমগীর হোসেন বাহার, মনতাজ মেম্বার, যুব পরিষদ নেতা মাহমুদুর রহমান বেলাল, শিব্বির দেওয়ান, এহসান রিয়াজ, মোখলেছুর রহমান ধনু ও আবুল বাছেত খোকন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ