ফ্যাসিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে: আসম রব - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে: আসম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদ রুখতে ক্ষমতার কাঠামো বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার (১ আগষ্ট) উত্তরায় নিজ বাসভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। সভায় আরও বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মোহাম্মদ তৌহিদ হোসেন ও কামাল উদ্দিন পাটোয়ারী।

আবদুর রব বলেন, বাংলাদেশের বর্তমান শাসন কাঠামো একটি ঔপনিবেশিক ও আমলাতান্ত্রিক। যেখানে জনগণ ক্ষমতার উৎস নয় বরং শাসনের বিষয়। এই কাঠামো রাজনৈতিক দল ও সরকারকে জনগণের প্রতি জবাবদিহিমূলক হতে বাধ্য করে না। ফলে ফ্যাসিবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়-এটি একটি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা, যা পুরনো শাসনব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্য ও দমনমূলক রূপের মাধ্যমে পুনরুৎপাদিত হয়।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শাসন ব্যবস্থায় দলের সঙ্গে সমাজ শক্তির অংশগ্রহণ, স্ব-স্বাস্থিত স্থানীয় সরকার, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক নিরাপত্তা এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর অসাংবিধানিক হস্তক্ষেপ বন্ধ করে নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করতে পারলেই ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব হবে। যেভাবে ক্ষমতা সংগঠিত, প্রয়োগ ও বৈধতা পায়-সেই প্রক্রিয়াটিকে বদলানো ছাড়া এই দানবকে প্রতিহত করা যাবে না। একে শুধু রাজনৈতিক সংস্কার হিসেবে দেখলে চলবে না-একটি গণতান্ত্রিক রূপান্তর হিসেবে দেখতে হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ফ্যাসিবাদ কেবল সরকারের অনৈতিক শাসন নয়, এটি ক্ষমতার সংগঠনের একটি বিকৃত পদ্ধতি। এ থেকে মুক্তির জন্য কেবল রাজনৈতিক সংস্কার যথেষ্ট নয়-প্রয়োজন শাসন কাঠামোর গঠনমূলক রূপান্তর। ক্ষমতা কীভাবে সংগঠিত, প্রয়োগ এবং বৈধতা পায়—এই সমগ্র প্রক্রিয়া বদলানো ছাড়া ফ্যাসিবাদকে প্রতিহত করা যাবে না। আমরা একে কেবল সরকার বদলের কৌশল হিসেবে নয়, বরং একটি বৃহত্তর গণতান্ত্রিক পুনর্গঠনের আন্দোলন হিসেবে বিবেচনা করি-যেখানে রাষ্ট্র, সমাজ এবং নাগরিকের সম্পর্ক নতুন নৈতিক ভিত্তিতে পুনর্গঠিত হবে। ফ্যাসিবাদ মোকাবিলা করতে হলে কেবল সরকার বদল নয়, ক্ষমতার কাঠামো বদলাতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ