ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে নড়াইলে এনসিপির সদস্য ইউপি চেয়ারম্যানকে মারধর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

নড়াইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভায় কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম সাইফুজ্জামানকে মারধর করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, জুলাইযোদ্ধা ও তার অনুসারী পরিচয়ধারী কয়েকজন এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামানকে মারধর করেন। কিল-ঘুসি দেয়ার সময় আত্মরক্ষার্থে সাইফুজ্জামান পাশের রুমে অবস্থান নেন। জুলাইযোদ্ধাদের অভিযোগ, সাইফুজ্জামান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ইউপি চেয়ারম্যান।

শনিবার অনুষ্ঠিত এনসিপির আলোচনা সভায় নড়াইল জেলার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি। আলোচনা সভার একপর্যায়ে এসএম সাইফুজ্জামান সভায় উপস্থিত থাকায় এবং এনসিপির জেলা কমিটিতে তার নাম অন্তর্ভুক্তির কারণে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন। এ সময় কয়েকজন জুলাইযোদ্ধাসহ তাদের অনুসারীরা মঞ্চে বসা সাইফুজ্জামানের দিকে তেড়ে যান। একপর্যায়ে সাইফুজ্জামানকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাশের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি।

জুলাইযোদ্ধা সদরের পলইডাঙ্গার শফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান সাইফুজ্জামান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বিগত সময়ে আ’লীগের সুযোগ-সুবিধা ভোগ করেছেন। তার মতো সুবিধাভোগীকে এনসিপির কমিটিতে রাখার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে তাকে কমিটি থেকে বাদ দিতে হবে।’

সাইফুজ্জামান বলেন, ‘আমি পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছি। আমাকে ষড়যন্ত্রমূলক লাঞ্ছিত করা হয়েছে।’

জেলা প্রধান সমন্বয়কারী এম শাব্বির আহমেদ বলেন, আলোচনা সভায় অনাকাঙ্খিত ঘটনাটি কেন্দ্রে জানানো হবে।

দলীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুন এম শাব্বির আহমেদকে প্রধান সমন্বয়কারী ও শরিফুল ইসলামকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এ কমিটি অনুমোদন দিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ