বগুড়া যাওয়ার পথে গণতন্ত্র মঞ্চের গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া যাওয়ার পথে গণতন্ত্র মঞ্চের গাড়ি বহরে সন্ত্রাসীদের হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৫, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চ বহরের গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গণতন্ত্র মঞ্চের নেতারা জানিয়েছেন।

গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান জানান, হামলায় গণতন্ত্র মঞ্চের দুই কর্মী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আইয়ুব আলী ও শ্রমিক সংহতির ওসমান গণিসহ গাড়িচালক শরিফ আহত হয়েছেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সোমবার সন্ধ্যায় বগুড়ার মোকামতলায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের সমাবেশ শেষে গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে।

এদিকে আজ রাতে বগুড়া জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এতে গণসংহতি মঞ্চের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘আমাদের গাড়িবহরে কারা হামলা করেছে তা সবাই দেখেছেন। আমরা বগুড়া জেলা পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দাবি আদায়ে আমাদের রোডমার্চ চলছে এবং চলবে।’

উল্লেখ্য, সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ ১৪ দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল রোববার প্রথম দিনে ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রোডমার্চ করে যুগপতের শরিক এই জোট। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই রোডমার্চ শুরু হয়।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের দাবি আদায়ে রোডমার্চ শেষ করতে চাই। ৭ তারিখ রংপুরে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ সমাপ্ত হবে এবং সেখান থেকে আমরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ