বগুড়ায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমদের মাঝে মওসুমি ফল বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও এতিমদের মাঝে মওসুমি ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল ও বিভিন্ন এতিমখানায় এতিমদের মাঝে মওসুমি ফল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এতিমখানায় এতিমদের মাঝে মওসুমি ফল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন ও কে এম খায়রুল বাশার, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পী, যুগ্ম সম্পাদক নাদিম মাহমুদ ও ইমতিয়াজ পারভেজ সেতু, দপ্তর সম্পাদক মিল্লাত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাজু আহম্মেদ রবি, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন ও অভি সহ জেলা, শহর ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এদিকে দোয়া মাহফিল ছাড়াও এতিমদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ