বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই ভবনের ফলক উন্মোচন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে এই ভবন নির্মাণ খরচ বাবদ ১৫ লাখ টাকা ও লাইব্রেরির বই কেনা বাবদ ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় গেলেন তারেক রহমান। এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।

এদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল সাড়ে ৯টার পর বগুড়ায় পৌঁছান তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বগুড়ায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা আক্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ