বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আরাফাত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন আরাফাত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

পূর্ব নির্ধারিত বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর আগে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই তিন সংগঠনের শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ