বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড নিয়ে অপু বিশ্বাসের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা ও সমাজের নানান বিষয়ে প্রায় শেয়ার করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে নিজের পরিবারের ওপর দিয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ১৯৯৫ সাল তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না, শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ। 

তিনি আরও বলেন, বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল, পর দিন ঈদ সারারাত বাবা, কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। 

অপু বলেন, তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ