বদরুদ্দীন উমর বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বদরুদ্দীন উমর বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন একজন প্রতিথযশা ব্যক্তিত্ব। শেখ হাসিনা ও মুজিবের শাসনামলকে তিনি ফ্যাসিবাদি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে গণঅভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন তিনি। ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি তাকে আজীবন স্মরণ করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দী উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাহাত্তরের সংবিধানের বিপক্ষে অবস্থান নেন। আমরাও তার দাবির প্রতি একাত্ম এবং তা বাতিলের আন্দোলন করছি। বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই।

নাহিদ বলেন, বদরুদ্দীন উমর আরও বেঁচে থাকলে জাতি উপকৃত হতো। আমরা আরও আশাবাদী হতে পারতাম। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এ সময় আরও ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ