বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখ মানুষ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৫৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সারাদেশে টানা বৃষ্টি ও ভারতীয় ঢলের পানিতে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত সাত শিশুসহ ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ।

শুক্রবার (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিহতদের মধ্যে কুমিল্লা‌র ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে আটজন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষীপুরে একজন, কক্সবাজারে তিনজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় নিহত ৫৪ জনের মধ্যে ৪১ জন পুরুষ, ছয়জন নারী এবং সাতজন শিশু। এদের মৃত্যু পানিতে ডুবে, সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ