বরিশালে অবরোধ সমর্থনে রাতে বিএনপির মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে অবরোধ সমর্থনে রাতে বিএনপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

 

বরিশাল প্রতিনিধি

বিএনপি সহ সমমনা দলের ডাকা চলমান গণতান্ত্রিক অধিকার উদ্ধার, ভোটারবিহীন সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির এক দফা আন্দোলনের ১০ম কর্মসূচি হিসেবে দেশব্যাপী বুধ ও বৃহস্পতিবারের ৪৮ ঘন্টা অবরোধ সফল করার সমর্থনে রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নগরীর রুপাতলী এলাকায় অগ্নি মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি।

আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত পোনে ৭টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ও নগরীর রুপাতলীর কাঠালতলা নামকস্থানে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এক ঝটিকা অগ্নি মিছিল বের করে।

এসময় মিছিলকারী সদস্যরা গাড়ি চলাচল বন্ধ রাখার শ্লোগান দেয়। ফলে মহাসড়কে চলাচল রত দুরপাল্লার যাত্রীবাহি যানবাহন সহ অভ্যন্তরীন আলফা মাহেন্দ্রা ও অটো গাড়ীগুলোর চলাচল থমকে যায়। পরে মিছিল শেষে আগুনের লাঠিগুলো সড়কে ফেলে দিয়ে নেতা কর্মীরা চলে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ