বরিশালে সরকারের পদত্যাগের দাবীতে বামজোটের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বরিশালে প্রহসনের ডামি নির্বাচন বাতিল এবং একতরফা সরকার পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের নতুর করে তফসিল ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশালে অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ এর সভাপতিত্বে এই সমাবেশের কার্যক্রম পরিচালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থায় আরও একটি কলঙ্ক রচিত হয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও বলেছেন।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার।
জনতার আওয়াজ/আ আ