বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যঢ্য মিছিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে এক বর্ণ্যঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন একাধিকবার কারাবরণকারী নেতা ও মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।
এখানে আরো বক্তব্য রাখেন, বরিশাল মহানগর সদস্য সচিব কারাবরণকারী নেতা জিয়া উদ্দিন সিকদার, মহানগর যুগ্ম আহবায়ক ও সাবেক নেত্রী আফরোজা খানম নাসরিন, মহানগর শ্রমিকদলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, রিয়াজ খান মিল্টন, রিয়াজুর রহমান রিয়াজ, ডাক্তার আনিস, নেয়ামুল হাসান সজিব, আপন চৌধুরী বাবু ও বাবুল খান বাবুল সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ। এর পূর্বে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয় আসে।
পরে সমাবেশ শেষে নগরীতে এক ঝাঁকঝমক বর্ণ্যাঢ্য মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এর আগে, সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীতে বৃষ্টি উপেক্ষো করে এক বিশাল র্যালী করে। এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হলে সহ-সভাপতি নিজামুর রহমান নিজামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুল আহসান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ