বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্জ্য পরিষ্কার করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ৯, ২০২৫ ১২:১৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীতে কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার না হওয়ায় জনসচেতনতার লক্ষ্যে নিজ হাতে বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

রোববার (৮ জুন) বিকেলে ঢাকার ধানমন্ডিতে ১ নং রোডে রাস্তায় পাশে জমে থাকা বর্জ্য বেলচা দিয়ে পিকআপভ্যানে তুলে দেন ব্যারিস্টার অসীম।

এসময় ব্যারিস্টার অসীম বলেন, কোরবানির বর্জ্য অপসারণ করা নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব। আমরা যদি যার যার অবস্থান থেকে বর্জ্য অপসারণের দায়িত্ব পালন করি তাহলে আমাদের এ ঢাকা শহরের কোথাও কোনো বর্জ্য বা ময়লা আবর্জনা চোখে পড়বে না।

একটা পরিচ্ছন্ন নগরী আমরা সবাই প্রত্যাশা করি তাই এসব কর্মকাণ্ডে নাগরিকদের পাশাপাশি আমাদের নেতাকর্মীদের অংশগ্রহণ আমরা কামনা করি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ