বর্ণ্যাঢ্য আয়োজনে গাইবান্ধায় বাংলা নববর্ষ-১৪৩০ পালিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্ণ্যাঢ্য আয়োজনে গাইবান্ধায় বাংলা নববর্ষ-১৪৩০ পালিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

 

বর্ণ্যাঢ্য আয়োজনে গাইবান্ধায় বাংলা নববর্ষ-১৪৩০ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজিত এ অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে নগরীর স্বাধীনতা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এতে সরকারি-বেসরকারি অফিসের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন জেলা আর্ট একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সিরাজুল ইসলাম সোনা, শিল্পী রোমানা ইসলাম, সিথিলা প্রিয়ন্তী সাহা ও শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক স্বপন সাহার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষ্যে গাইবান্ধা পৌরপার্কে আজ থেকে রবিবার পযর্ন্ত ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানায় মেলায় হস্তশিল্প ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের স্টল থাকবে।

এরপর জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে ও শিরিন আকতারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র মো. মাতলুবর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ