বর্তীপুরে আ' লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন: পৌর সভাপতি সহ আটক ৫ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বর্তীপুরে আ’ লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন: পৌর সভাপতি সহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

 

দিনাজপুর প্রতিনিধি

ছবি: সংগৃহীত
দিনাজপুর পাবর্তীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন করে উদ্বোধনের ঘটনায় পৌর কমিটির সভাপতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পার্বতীপুরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে একদল নেতাকর্মী স্লোগান দিতে দিতে দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়টি খুলে দেন এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন। অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা স্লোগান দেয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে স্লোগান দেওয়াতে আশেপাশের বেশ কিছু এলাকায় থমথমে ভাব বিরাজ করে, কিছু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

পাবর্তীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, নিষিদ্ধ ঘোষিত কার্যালয় উদ্বোধনের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা তৈরি হয়। জনশৃঙ্খলা রক্ষার্থে আমরা ৫ জনকে আটক করেছি।

আটকদের মধ্যে রয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি আক্তার হোসেন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন এবং আরও দুই কর্মী।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ